দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে বগুড়া শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে শহরের বিভিন্ন মোড়ে বড় এলইডি পর্দায় সরাসরি খেলা দেখার আয়োজন করা হয়েছে। প্রিয় দলের জার্সি, পতাকা ও রঙিন সাজে খেলা শুরুর অনেক আগে থেকেই এসব স্থানে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী।
রোববার (২০ জুলাই) রাত ১টায় শুরু হয় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। খেলা শুরুর অনেক আগেই সরকারি আজিজুল হক কলেজ চত্বর, চেলোপাড়া শাপলা চত্বর, সেউজগাড়ী মোড়, ডালপট্টি, মধুবন সিনেপ্লেক্স, মমইন মুভি থিয়েটার, খান্দার মোড়, বেজোড়া ঘাট, কলোনী বাজার ও মাটিডালি মোড়সহ শহরের বিভিন্ন স্থানে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
পরিবার-পরিজন, বন্ধু ও স্বজনদের নিয়ে অনেকেই বড়পর্দায় খেলা উপভোগ করতে আসেন। খেলা শুরু হতেই প্রিয় দলের সমর্থনে করতালি, উল্লাস আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সরকারি আজিজুল হক কলেজ চত্বরে খেলা দেখতে আসা এক দর্শক বলেন, "বিশ্বকাপের ফাইনাল বড়পর্দায় একসঙ্গে দেখার আনন্দই আলাদা। হাজারো মানুষের সঙ্গে প্রিয় দলকে সমর্থন করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা করছি, দারুণ একটি ম্যাচ উপহার পাব।" আরেক দর্শক বলেন, "ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগের নাম। বন্ধু ও পরিবারের সবাইকে নিয়ে বড়পর্দায় ফাইনাল দেখতে এসেছি। জয়-পরাজয় যাই হোক, সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখতে চাই।"
শহরের জলেশ্বরীতলায় খেলা দেখতে আসা আর্জেন্টিনার সমর্থক সুজিত জয়সোয়াল বলেন, আর্জেন্টিনা দল মানেই সৃজনশীল আর মেসির পায়ের জাদু দেখার সুযোগ পাওয়া। এবারের বিশ্বকাপে মেসি ছাড়াও মার্টিনেজ, আলভারেজসহ প্রত্যেকেই দারুণ খেলেছে। তবে স্পেনও অনেক শক্তিশালি দল। শুরুতে কিছুটা ছন্দহীন খেলা হলেও তারা আশা করেন মেসির হাতে এবারো টানা ২য় বারের মতো কাপ উঠবে। তারা জয়ের ব্যাপারে আশাবাদি।
এদিকে বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই বিদায় নেয়া আর্জেন্টিনার ঘোর বিরোধী ব্রাজিল সমর্থক পরিমল প্রদাস রাজ ও আব্দুল আওয়াল বলেন, স্পেনের খেলার যে গতি আর পাসিং এর দক্ষতা তা তে এবার আর কাপ নেয়া হচ্ছেনা আর্জেন্টিনার। ব্রাজিলের সমর্থকরা তাইতো আজ মনেপ্রাণে স্পেনকে সমর্থন জানাচ্ছেন।
সর্বোপরি বিশ্বকাপের ফাইনাল ঘিরে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় উৎসবের আবহ বিরাজ করছে। বড়পর্দার সামনে শিশু থেকে প্রবীণ—সব বয়সী দর্শকের উপস্থিতিতে নগরীর একাধিক মোড় পরিণত হয়েছে ফুটবলপ্রেমীদের মিলনমেলায়। রঙিন পতাকা, জার্সি, বাঁশি আর উচ্ছ্বাসে মধ্যরাতেও যেন জেগে আছে পুরো বগুড়া।
কে